1. thpshopbd@gmail.com : admin :
কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন - probahonewstv
June 13, 2026, 5:54 pm

কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 91 Time View

কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে কসবায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কসবার অনলাইন পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক দ্বীন ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে নবীনগর জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক দ্বীন ইসলামের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, জাবেদ আহমেদ জীবন, আব্দুল্লা আল মতিন, শাহিন রেজা টিটু, সোহেল খান, রোহান আহমেদ, আশরাফুল হক, ফজলে রাব্বি পাপ্পু, হাজী মো. কাউছার আহমেদ, আব্দুল্লা আল মামুন, শেখ মিহাদ, খলিল পরদেশী, লিটন মিয়া (মেম্বার), সালমান জমদ্দার, সফিকুল ইসলাম শরীফ, মাজেদুল ইসলাম মন্টি, সঞ্জয় শীলসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

See also  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর দপ্তর

Please Share This Post in Your Social Media

More News Of This Category