1. thpshopbd@gmail.com : admin :
উজানী পাড়ায় ভয়াবহ আগুন - probahonewstv
August 6, 2026, 3:18 pm

উজানী পাড়ায় ভয়াবহ আগুন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, March 2, 2026
  • 108 Time View
উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

৬ বসতঘর ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান শহরের উজানী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও দুটি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শহরের ৫নং ওয়ার্ডের উজানী পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, একটি রেস্টুরেন্টে প্রথম আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘর ও রেস্টুরেন্টসহ একাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি বসতঘর ও দুটি রেস্টুরেন্ট ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দোকানপাটসহ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লেমুয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা: ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category