1. thpshopbd@gmail.com : admin :
ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযান, ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা - probahonewstv
September 21, 2026, 1:14 pm

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযান, ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Monday, December 29, 2025
  • 169 Time View
ঈশ্বরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথবাহিনীর কঠোর অভিযান।

দিনব্যাপী অভিযানে ২০টি ইটভাটা জরিমানার আওতায়, একটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক তাসমিনা হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের শুরুতেই পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন এসবিএম ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে নবীনগর এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। কয়েকটি ইটভাটার শ্রমিকরা সংগঠিত হয়ে দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করলে সাময়িকভাবে পরিস্থিতি থমকে যায়। শ্রমিকদের স্লোগান ও বাধার মুখে যৌথবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুনরায় অভিযান শুরু হয়। দিনব্যাপী এই কার্যক্রমে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে আইন অমান্য না করার শর্তে মালিকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা হোসেন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা আইন অমান্য করে পরিবেশ দূষণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীর আলোচিত শিক্ষক ও সাংবাদিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category