1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ - probahonewstv
October 13, 2026, 1:24 pm

আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ( বান্দরবান )
  • Update Time : Thursday, December 4, 2025
  • 120 Time View
আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

দূর্গম সীমান্তে শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারগুলোর পাশে দাঁড়ালো বিজিবি


মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ( বান্দরবান )


আলীকদম, বান্দরবান: ১৯ অগ্রহায়ণ ১৪৩২ (০৪ ডিসেম্বর ২০২৫)
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর আওতাধীন থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রান্তিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের অধীনস্থ বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ–মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনসহ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা এবং স্থানীয় নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী সহযোগিতা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আবদুল্লাহ আল মেহেদী, পদাতিক, সীমান্ত পরিদর্শনকালে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়া, পানঝিরি ও লিকড়ী সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সঙ্গে এলাকার নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। অনুষ্ঠানে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য, স্থানীয় পাড়াকারবারী/হেডম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category