1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি নিলেন জিয়া উদ্দীন জুয়েল - probahonewstv
September 30, 2026, 3:43 pm

আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি নিলেন জিয়া উদ্দীন জুয়েল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 2, 2026
  • 237 Time View
আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি নিলেন জিয়া উদ্দীন জুয়েল

ব্যক্তিগত ফেসবুক পেইজে বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের ঘোষণা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

 আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন বন্ধুবর জিয়া উদ্দীন জুয়েল। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জিয়া উদ্দীন জুয়েল উল্লেখ করেন, ব্যক্তিগত ও পেশাগত কারণ বিবেচনায় তিনি আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেছেন। সংগঠনের প্রতি তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রেসক্লাবের সঙ্গে যুক্ত থাকা সময়কালে সহকর্মী সাংবাদিকদের সহযোগিতা ও ভালোবাসা তিনি সবসময় স্মরণে রাখবেন।

এদিকে তাঁর এ সিদ্ধান্তের পর আলীকদমের সাংবাদিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর অবদানকে স্মরণ করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category