
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ১২৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম বাজারে আলীকদম সেনাজোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আহসান আমান চৌধুরী। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার কর্নেল তারিকুল আলম, লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান এসপিপি, পিএসসি, অধিনায়ক ৩১ বীর, আলীকদম সেনাজোন এবং লেঃ কর্নেল খন্দকার মোশতাক আহমেদ, এইসি, প্রিন্সিপাল, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র আলীকদম শাখার উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শাখার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এই উপজেলায় ট্রাস্ট ব্যাংকের শাখা চালু হওয়ায় আধুনিক ব্যাংকিং সেবা সহজলভ্য হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।