
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার রাত আনুমানিক ৯টার সময় আলীকদম এক নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড, খুইল্লা মিয়া পাড়ায় সেনা বাহিনী ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযানে ৩৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জয়েন্ট অভিযানে আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন এর ছোট ভাই রুহুল আমিন এর বাসা তল্লাশি করা হয়। অভিযানের সময় রুহুল আমিনকে আটক করা হয়, তবে মমতাজ উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযান ও উদ্ধারকৃত মালামাল : যাবতীয় জব্দকৃত ইয়াবা: ৩৮০০ পিচ , আটক ব্যক্তি: রুহুল আমিন ,হস্তান্তরিত: আলীকদম থানায়
প্রাথমিক অনুসন্ধান ও সূত্র অনুযায়ী, আটককৃত রুহুল আমিনের নামে পূর্বেও তিনটি মামলা চলমান রয়েছে। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও মানবপাচার, ইয়াবা ও গরু পাচারের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন বেশ কয়েক বছর ধরে একক ক্ষমতা ও আধিপত্য বিস্তার করে আসছেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানই এই অঞ্চলে নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে বড় ধরনের পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযানের পর আলীকদম থানা পুলিশ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। আটককৃত রুহুল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য