1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ৭০টির বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। - probahonewstv
September 18, 2026, 5:23 pm

আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ৭০টির বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 54 Time View

আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ৭০টির বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বন্যাকবলিত এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৭০টিরও বেশি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এমন পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের রোয়াংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৯টি পরিবার এবং বৈচ্যপাড়া ইউনিয়ন পরিষদে ২২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাকবলিত ও পানিবন্দি পরিবারের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় ৫৭ বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

See also  স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category