1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ফুটবল প্রশিক্ষণ সমাপনী - probahonewstv
June 13, 2026, 5:37 pm

আলীকদমে ফুটবল প্রশিক্ষণ সমাপনী

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 59 Time View
আলীকদমে অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণ সমাপনী

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার ওপর জোর

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আলীকদম উপজেলাতে অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বান্দরবান ক্রীড়া কমিটির আহ্বায়ক উবা থোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। তারা এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম সাংবাদিক ফোরাম-এর সভাপতি তৌহিদুল ইসলাম, আলীকদম প্রেস ক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন জুয়েল, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষণার্থীরা। সমাপনী পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরদের মাঝে শুভেচ্ছা স্বরূপ প্রাথমিক অর্থ বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ খেলাধুলা জীবনের সফলতা কামনা করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চর চান্দিয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category