
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলার সার্বিক সৌন্দর্য বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিষয়টি জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন।
জানা যায়, আলীকদম বাজারে প্রবেশের পূর্বে ক্যান্টিন মোড় এলাকায়—যেখানে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক মিলিত হয়েছে—এই স্থাপনাটি নির্মাণ করা হবে। স্থাপনাটির নির্মাণ সম্পন্ন হলে একদিকে আলীকদমের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে যানবাহনের গতিপথ সুসংগঠিত করে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে আলীকদম বাজারের প্রধান প্রবেশপথ আরও সুদৃশ্য, নিরাপদ ও সুপরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।