1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে তিন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান: ৬ লাখ টাকা জরিমানা। - probahonewstv
May 1, 2026, 9:08 am

আলীকদমে তিন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান: ৬ লাখ টাকা জরিমানা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 27 Time View
আলীকদমে তিন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান: ৬ লাখ টাকা জরিমানা।

আলীকদমে তিন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান: ৬ লাখ টাকা জরিমানা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত,, আলীকদম থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আলীকদম উপজেলার তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চারাবটতলী এলাকার ABM ইটভাটায় সামশু উদ্দিনকে ৩ লাখ টাকা, আমতলী এলাকার UBM ইটভাটায় সাবেক আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনকে ২ লাখ টাকা এবং দক্ষিণ-পূর্ব পালং পাড়া এলাকার FBM ইটভাটায় শওকত তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন, ২০১৩-এর ৮(১) ধারায় এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে মোট ৬ (ছয়) লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  আলীকদম উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় প্যারেড, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category