
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে-১৪ ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বান্দরবানের আলীকদমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে-আলীকদম উপজেলা পরিষদ হল রুমে – ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর,উদ্বেগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ মনজুর আলম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীকদম। এছাও,আনসার ও ভিডিপির কর্মকর্তা’সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা পর্বে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।