
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে আলীকদম উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮টায় আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলীবাজার এলাকায় মোঃ হোসেনের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম। বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। বিএনপি সবসময় পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে এসেছে। তিনি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভায় আরও উপস্থিত ছিলেন জনাব আনসার আহমেদ, সাবেক সহ-সভাপতি, আলীকদম উপজেলা বিএনপি; জনাব নুরুল ইসলাম মনু (মনুম মেম্বার); জনাব মোঃ আবুল বশর, আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আলীকদম উপজেলা; সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার জাহান; জনাব মোস্তফা কামাল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল; জনাব আব্দু শুক্কুর, সদস্য সচিব, জাতীয়তাবাদী কৃষক দল, আলীকদম উপজেলা; জনাব মোহাম্মদ আবুল হাসেম, সাবেক সভাপতি, আলীকদম সদর ইউনিয়ন বিএনপি ও সভাপতি, পান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সুরত আলম, আহ্বায়ক, জাতীয়তাবাদী শ্রমিক দল, আলীকদম উপজেলা; জনাব নুরুল আফসার ছোটন, সদস্য সচিব, শ্রমিক দল, আলীকদম উপজেলা; মনজুর আলম বুলু (প্রকাশ বুলু সর্দার), যুগ্ম আহ্বায়ক, আলীকদম উপজেলা কৃষক দল; মোঃ নুর উদ্দীন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা শ্রমিক দল; আব্দুল মান্নান, সদস্য, উপজেলা কৃষক দল। ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম মামুন, ছাত্রনেতা, বান্দরবান জেলা; টিপু, উপজেলা ছাত্রনেতা; মোরশেদুল ইসলাম, ছাত্রনেতা, আলীকদম উপজেলা। নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাবা রেহানা আক্তার, মহিলা মেম্বার (১নং সদর ইউনিয়ন) ও মহিলা সম্পাদিকা, আলীকদম উপজেলা মহিলা দল। পথসভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিকভাবে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।