
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা মোঃ এম. আর. শাওন তালুকদার। এ পদে তার নির্বাচিত হওয়াকে শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং মানবাধিকার ও জনসেবায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মানবতার পথে এক নিবেদিত সাংবাদিক : সাংবাদিকতার পাশাপাশি শাওন তালুকদার সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসংগতি দূরীকরণ এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার। তার নেতৃত্ব ও উদ্যোগে বহু অসহায় মানুষ সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পেয়েছেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পাওয়ার পর এম. আর. শাওন তালুকদার বলেন— “মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করাই হবে আমার অঙ্গীকার।” ব্যক্তিগত জীবনেও তিনি একজন মানবিক, সদালাপী ও সেবাপরায়ণ মানুষ হিসেবে পরিচিত।
বিভিন্ন মহলের শুভেচ্ছা : তার এই আন্তর্জাতিক দায়িত্বপ্রাপ্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সহকর্মী ও সাধারণ মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।