1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফুলবাড়ীয়ায় আলোচনা সভা ও র‍্যালি - probahonewstv
August 1, 2026, 10:44 pm

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফুলবাড়ীয়ায় আলোচনা সভা ও র‍্যালি

মোঃ মাহাবুবুল আলম,বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Saturday, December 20, 2025
  • 224 Time View
ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।

বৈধ পথে রেমিটেন্স পাঠানো ও প্রবাসী পরিবারের আর্থিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

মোঃ মাহাবুবুল আলম,বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির শুরুতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ হাদিউর রহমান এবং ময়মনসিংহ টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও প্রত্যাশা ও ব্র্যাকের প্রতিনিধি দল এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী পরিবার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ক্ষতিগ্রস্ত ও প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম, পুনর্বাসন উদ্যোগ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা প্রবাসীদের বৈদেশিক আয় সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে পরিবার ও সমাজের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রবাসী ও তাদের পরিবারের প্রতি যেসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
বৈধ পথে রেমিটেন্স পাঠালে সরকারিভাবে প্রণোদনা পাওয়া যায়, তাই হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করা।
অপ্রয়োজনীয় খরচ ও বিলাসিতা পরিহার করে পরিবারের জরুরি প্রয়োজন পূরণে অর্থ ব্যয় এবং কেনাকাটার ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।
রেমিটেন্সের অর্থ লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে বহুমুখী আয়ের সুযোগ সৃষ্টি করা, যেমন—মুদি দোকান, পোল্ট্রি ফার্ম, কৃষি খাত বা জমি ক্রয়।
সন্তানদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ের পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনীয় সঞ্চয়ের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভা শেষে অতিথিরা প্রবাসীদের অবদান স্মরণ করে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য এবং তাদের নিরাপদ অভিবাসন ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

See also  পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, দেয়াল ঘড়ি প্রতীক ঘিরে আলোচনা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category