1. thpshopbd@gmail.com : admin :
অভিভাবক সমাবেশে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজর সুনাম ফেরাতে ইউএনও’র কঠোর বার্তা - probahonewstv
September 4, 2026, 12:56 am

অভিভাবক সমাবেশে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজর সুনাম ফেরাতে ইউএনও’র কঠোর বার্তা

অভিভাবক সমাবেশে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজর সুনাম ফেরাতে ইউএনও’র কঠোর বার্তা
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 28 Time View
অভিভাবক সমাবেশে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজর সুনাম ফেরাতে ইউএনও’র কঠোর বার্তা

অভিভাবক সমাবেশে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজর সুনাম ফেরাতে ইউএনও’র কঠোর বার্তা

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও আগামী পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মোনাব্বর হোসেন।সমাবেশে অভিভাবকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের অনিয়মের বিষয় তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দশম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মমেদুল ইসলামের বলেন, “প্রতিষ্ঠানের কিছু সমস্যা রয়েছে। দুপুর ২টার পর অনেক শিক্ষার্থী বাসায় চলে যায়। আবার প্রতিষ্ঠান চলাকালীন কিছু শিক্ষার্থী বাইরে এসে মোবাইল ব্যবহার করে। এসব কারণে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়েছে এসএসসি ২০২৬ সালের ফলাফলে।”তিনি আরও বলেন, “ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনার প্রতি মনোযোগ নিশ্চিত করতে হবে।” অভিভাবক বিলকিস বেগম বলেন, “যেসব শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং ভালো ফলাফল করে তাদের পুরস্কৃত করা প্রয়োজন। এতে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে এবং ভালো করার আগ্রহ তৈরি হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোনাব্বর হোসেন বলেন, “বিগত পরীক্ষার ফলাফল আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত হওয়ার বিষয়। ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের যে ঐতিহ্য রয়েছে, তা ফিরিয়ে আনতে আমরা ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, “শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএনও আরও বলেন, “যেসব শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকবে এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো শিক্ষার্থী যেন অবহেলার কারণে পিছিয়ে না পড়ে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”

See also  আলীকদমে জামায়াত ইসলামীর উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

সমাবেশ শেষে উপস্থিত অভিভাবকরা প্রধান অতিথির বক্তব্যকে স্বাগত জানান। তারা নিয়মিতভাবে প্রতিষ্ঠানে এসে শিক্ষার পরিবেশ ও কার্যক্রম তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

সমাবেশে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।সমাবেশে ২০২৬ সালের এসএসসি চূড়ান্ত পরীক্ষায় এ+ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।পরে সমাবেশের সভাপতি ও ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category