1. thpshopbd@gmail.com : admin :
৭ নভেম্বরের চেতনা—বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - probahonewstv
May 1, 2026, 7:56 am

৭ নভেম্বরের চেতনা—বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 8, 2025
  • 105 Time View
বিপ্লব ও সংহতি দিবসে ফেনী শহরজুড়ে ধ্বনিত শ্লোগান— “৭ নভেম্বরের চেতনা, গণতন্ত্রের জয় হোক!”

৭ নভেম্বরের চেতনা—বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ,   ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন,
“বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।”

 বিপ্লব ও সংহতি দিবসে ফেনী শহরজুড়ে ধ্বনিত শ্লোগান— “৭ নভেম্বরের চেতনা, গণতন্ত্রের জয় হোক!”

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

৭ নভেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ১৯৭৫ সালের এই দিনটিই ইতিহাসে স্থান পেয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে।

এই দিবসটি উপলক্ষে শুক্রবার ফেনী জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহরজুড়ে ঢল নামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর। ব্যানার-ফেস্টুন হাতে শ্লোগান দিতে দিতে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি

বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিচ্ছি।

 শহীদ জিয়াউর রহমানের আদর্শই আমাদের শক্তি, আমাদের প্রেরণা।” তিনি আরও বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল স্বাধীনতা রক্ষার এক ঐতিহাসিক বাঁকবদল। সেদিন সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে

 দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইতিহাস সৃষ্টি করেছিল। আজও সেই চেতনা আমাদের পথ দেখায়।” সভায় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল,

 কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, প্রফেসর এম. এ. খালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

See also  সম্মানজনক আসন না পেলে জোট নয়, ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ: নুর

বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা গণমানুষের মুক্তির প্রতীক। আজ যখন দেশে গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা হুমকির মুখে—তখন জিয়াউর রহমানের সেই সাহসিকতা ও জাতীয় ঐক্যের আহ্বানই হতে পারে নতুন আশার আলো। সমাবেশে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবি জানান।

ফেনীর আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল শ্লোগান—

“৭ নভেম্বরের চেতনা, গণতন্ত্রের জয় হোক!”


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category