1. thpshopbd@gmail.com : admin :
স্বাস্থ্যসেবায় মনিটরিং জোরদার - probahonewstv
September 12, 2026, 11:18 pm

স্বাস্থ্যসেবায় মনিটরিং জোরদার

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, February 8, 2026
  • 482 Time View
ফেনীতে বেসরকারি হাসপাতালে মনিটরিং

ফেনীতে দুই হাসপাতাল পরিদর্শন

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী জেলার জনগণকে সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের একটি পরিদর্শন টিম শহরের দুইটি বেসরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন, মেডিকেল অফিসার ডা. আমির খসরু এবং এমটি (ল্যাব) মাইনউদ্দিন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত গাইডলাইন অনুসরণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স, আণবিক শক্তি কমিশনের লাইসেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনুমোদনপত্র যাচাই করা হয়। এছাড়াও রোগী দেখার কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে রুম ও ল্যাবরেটরি কক্ষসহ ভৌত অবকাঠামো পর্যবেক্ষণ করা হয়। ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতির মান, কার্যকারিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হচ্ছে কিনা— সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। ফেনীর সাধারণ মানুষ যেন নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পায়— সে লক্ষ্যেই স্বাস্থ্য বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে ঈদুল ফিতর উপলক্ষে ১১২টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান বিতরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category