1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর ভোরবাজারে কিশোর নির্যাতনের ভিডিও ফাঁস, এলাকায় তীব্র প্রতিক্রিয়া - probahonewstv
September 13, 2026, 12:39 am

সোনাগাজীর ভোরবাজারে কিশোর নির্যাতনের ভিডিও ফাঁস, এলাকায় তীব্র প্রতিক্রিয়া

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 415 Time View
সোনাগাজীর ভোরবাজারে কিশোর নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

ভিডিও ভাইরালে চাঞ্চল্য, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

প্রতিবেদন: মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজার সুলতানপুর গ্রামে এক বৃদ্ধ কর্তৃক কিশোর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আবদুস সাত্তার (গেদু মিয়া), বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি পশ্চিম সুলতানপুর গ্রামের কামলা বাড়ির বাসিন্দা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

ঘটনা ধামাচাপা দিতে অর্থ লেনদেনের অভিযোগ : স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গোপন রাখার জন্য এবং ভিডিও ফাঁস না করার শর্তে অভিযুক্ত বৃদ্ধের কাছ থেকে
 কয়েকজন যুবক দফায় দফায় ১৫ হাজার টাকা আদায় করে।তবে শেষ পর্যন্ত ভিডিওটি প্রকাশিত হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনায় স্থানীয় রাজনীতির সাথেও 
কিছু নাম জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এক পক্ষের দাবি—ঘটনাটি ধামাচাপা দিতে ও অর্থ আত্মসাতের জন্য যুবকদের একটি দল সক্রিয় ভূমিকা পালন করেছে।
ইউপি সদস্যের দোকানে তালা, তদন্ত দাবি স্থানীয়দের :  ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে ভোরবাজারের স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিনের দোকানে তালা ঝুলিয়ে দেন।
এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্ত বৃদ্ধ ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক।এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে।
See also  আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ঢাকা অঞ্চল পরিচালক মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category