
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা থানার সোনাউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শুকুর মাহমুদ ( বি এ) কে সভাপতি করে নতুন এডহক কমিটি গঠন করা হয়।এ উপলক্ষে গত ২/০৯/২০২৬ ইং তারিখে প্রতিষ্ঠানটিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ সফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রমজান হোসেন (এম ,এইচ, সি) এবং একই ওয়ার্ডের যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির সহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী , তাদের অভিভাবক ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ এডহক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এডহক কমিটি গঠনের ফলে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন। এ কমিটি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর।