1. thpshopbd@gmail.com : admin :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগ, আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের - probahonewstv
August 1, 2026, 3:12 pm

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগ, আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 30 Time View

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগ, আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার এক সাংবাদিক সংবাদ প্রকাশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার মোটরসাইকেল চুরির অভিযোগ এনে আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা ও দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সাংবাদিক এস এফ এম, মোস্তাইন বিল্লাহ অভিযোগ করেন, গত ৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ৮টার মধ্যে তার ব্যবহৃত ডিসকভার ১২৫ মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন: বান্দরবান-ল-১১-১৭৯৪) শ্বশুরবাড়ির পাশের সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে আলীকদম উপজেলার একটি মাটি কাটার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদের পর সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে তিনি দাবি করেন। তার ধারণা, সংবাদ প্রকাশের জের ধরেই প্রতিহিংসাবশত মোটরসাইকেলটি চুরি করা হয়েছে।

এ ঘটনায় তিনি মোঃ হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোঃ জামালসহ মোট চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযোগকারী জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানার শরণাপন্ন হন। তিনি দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে আলীকদম থানার পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

See also  মাদারীপুরে বেসরকারি হাসপাতালে রোগীর মৃ/ত্যু: ভুল চিকিৎসার অ/ভি/যো/গ, ভাঙচুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category