1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী - probahonewstv
July 29, 2026, 7:42 pm

লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 625 Time View
“উদ্বোধনের অপেক্ষায় লেমুয়া ঢালাই ব্রিজ”

দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প এখন বাস্তবের দ্বারপ্রান্তে

✍️ রিপোর্ট: আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে কেবলমাত্র ব্রিজের গোড়ার মাটি ভরাট ও সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে।
অক্টোবর ২০২৫-এ প্রকল্পটি উদ্বোধনের সম্ভাবনা থাকায় স্থানীয়দের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ হলে যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদী।

মানহীন কাজের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের: যদিও ব্রিজটি সম্পূর্ণ হওয়ার পথে, তবুও স্থানীয়দের অভিযোগ—কিছু অংশে নিম্নমানের ও অসম্পূর্ণ কাজ করা হয়েছে। তারা জানান, পুরনো ঢালাই ও ভাঙা কংক্রিট মিশিয়ে কাজ করায় ভবিষ্যতে সেতুর স্থায়িত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিষয়ে এলাকাবাসী ঠিকাদারকে কাজের মান উন্নয়নের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন নির্মাণে গুণগত মান নিশ্চিতে যথাযথ তদারকি করা হয়।
যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলবে সেতুটি: ব্রিজটির পশ্চিম প্রান্তে রয়েছে লেমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন। অন্যদিকে এটি সংযুক্ত করবে মমতাজ মিয়া বাজার, নবাবপুর, মধ্যম চাঁদপুর, উত্তর চাঁদপুর, নতুন বাজারমোল্লার তাকিয়া সংযোগ সড়ককে
ফলে কয়েকটি ইউনিয়নের মানুষের দৈনন্দিন যাতায়াতে আমূল পরিবর্তন ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সবাই।
এলাকাবাসীর একটাই দাবি—“ব্রিজটি যেন মানসম্পন্নভাবে সম্পন্ন করা হয়, যাতে আগামী প্রজন্মও এই সেতুর সুফল ভোগ করতে পারে।”
See also  পটুয়াখালীতে অটোচালকদের বিরুদ্ধে অভিযান | ইউনিফর্ম ও নিবন্ধন বাধ্যতামূলক

Please Share This Post in Your Social Media

More News Of This Category