1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী ভবনের অসম্পূর্ণ কাজ পুনরায় শুরু - probahonewstv
April 27, 2026, 3:56 pm

লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী ভবনের অসম্পূর্ণ কাজ পুনরায় শুরু

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, January 5, 2026
  • 138 Time View
লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী ভবনের দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ পুনরায় শুরু হয়েছে। এক মাসের মধ্যে কাজ শেষের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী ভবনের অসম্পূর্ণ কাজ পুনরায় শুরু
এক মাসের মধ্যে কাজ সম্পন্নের প্রত্যাশা

চট্টগ্রাম বিভাগীয় সহব্যুরো প্রধান,মোহাম্মদ হানিফ

ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী ভবনের দীর্ঘদিনের অসম্পূর্ণ নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। এতে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা যায়, আর্থিক সংকট ও নানা জটিলতার কারণে নূরানী ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি স্থানীয়দের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে ভবনটির বাকি কাজ আবারও শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী এক মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, নূরানী ভবনটি মাদ্রাসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ছোট শিক্ষার্থীরা কুরআন শিক্ষা গ্রহণ করে থাকে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় পাঠদান কার্যক্রমে নানা সমস্যা দেখা দিয়েছিল। আল্লাহর রহমতে পুনরায় কাজ শুরু করা সম্ভব হয়েছে। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যেই ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা যাবে।

তিনি আরও বলেন, লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি পুরো লেমুয়া এলাকার দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র। নূরানী ভবনের নির্মাণ সম্পন্ন করতে এখনো কিছু আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই ও সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রদান করে আসছে। নূরানী ভবনের কাজ সম্পন্ন হলে ছোট শিক্ষার্থীদের পাঠদান আরও সুশৃঙ্খল ও মানসম্মত হবে বলে তারা আশা প্রকাশ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত ভবনটির কাজ শেষ হয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

See also  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category