1. thpshopbd@gmail.com : admin :
রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - probahonewstv
July 30, 2026, 6:33 pm

রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 15, 2026
  • 116 Time View
রাজধানীর পল্লবী থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার আশুলিয়ায় যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ ও র‍্যাব-৮।

ঢাকার আশুলিয়ায় র‍্যাব-৪ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে আটক মোঃ জামশেদ হোসেন

মোঃ শামীম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল প্রায় ৫টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন দুর্গাপুর এলাকায় ‘ফ্যাশন এন্ড কম’-এর সামনে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জামশেদ হোসেন (৪৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নুরুল হক হাওলাদারের ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জামশেদ ওরফে বাদলকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। র‍্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীর দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় ৬ ডিসেম্বর বার্ষিক মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category