1. thpshopbd@gmail.com : admin :
ম্যানেজমেন্ট উইকের তৃতীয় দিনে জব ফেয়ার ও ক্যারিয়ার টক, অংশ নেয় ১২ কোম্পানি - probahonewstv
November 25, 2026, 12:23 pm

ম্যানেজমেন্ট উইকের তৃতীয় দিনে জব ফেয়ার ও ক্যারিয়ার টক, অংশ নেয় ১২ কোম্পানি

জাবি প্রতিনিধি
  • Update Time : Wednesday, November 25, 2026
  • 9 Time View
ম্যানেজমেন্ট উইকের তৃতীয় দিনে জব ফেয়ার ও ক্যারিয়ার টক, অংশ নেয় ১২ কোম্পানি

ম্যানেজমেন্ট উইকের তৃতীয় দিনে জব ফেয়ার ও ক্যারিয়ার টক, অংশ নেয় ১২ কোম্পানি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ম্যানেজমেন্ট উইকের তৃতীয় দিনে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দিতে জব ফেয়ার ও ক্যারিয়ার টকের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়ে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করে।

মঙ্গলবার (২৪ নভে সকাল ১০টা থেকে জব ফেয়ার শুরু হয়। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে এবং সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেয়। পরে দুপুর ২টা থেকে শুরু হয় ক্যারিয়ার টক।

ক্যারিয়ার টকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ট্যালেন্ট অ্যাকুইজিশন বিভাগের অ্যাসোসিয়েট ম্যানেজার আবু সায়েম রিমন, মাই উইন্ডো (ইউকে) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম, ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আল আমিন, ফকির গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সুমন কান্তে সিংহ, অ্যাকশনএইড বাংলাদেশের উইমেনস রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রকল্পের ব্যবস্থাপক আদিবা রহমান এবং ব্যাংক এশিয়া পিএলসির হেড অব এইচআর অপারেশন জাহাঙ্গীর আলম।

ক্যারিয়ার টকে বক্তারা তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজার, পেশাগত প্রস্তুতি ও কর্মজীবন গঠনের বিষয়ে ধারণা লাভের সুযোগ পান।

See also  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category