1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী। - probahonewstv
July 29, 2026, 10:48 pm

বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী।

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 72 Time View

বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে ১৬ই মার্চ ২০২৬ ইং তরিখে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। স্বাস্থ্যসম্মত ও সুন্দর বান্দরবান গড়তে নিয়মিতভাবে এমন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনের পর নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বান্দরবান জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

See also  ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক সীমান্তে মেডিকেল ক্যাম্প, ১২০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

Please Share This Post in Your Social Media

More News Of This Category