1. thpshopbd@gmail.com : admin :
বড় পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল পথসভা   জননেতা মাওলানা আব্দুল হাকিমের ন্যায়বিচারের দাবি - probahonewstv
April 25, 2026, 7:22 pm

বড় পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল পথসভা   জননেতা মাওলানা আব্দুল হাকিমের ন্যায়বিচারের দাবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মোঃ আবু সুফিয়ান বাবু
  • Update Time : Thursday, October 30, 2025
  • 283 Time View
ঠাকুরগাঁওয়ে আলেমের ওপর নির্যাতনের প্রতিবাদে পথসভা — মাওলানা আব্দুল হাকিমের ন্যায়বিচারের দাবি

বড় পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল পথসভা   জননেতা মাওলানা আব্দুল হাকিমের ন্যায়বিচারের দাবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মোঃ আবু সুফিয়ান বাবু — 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভার প্রধান অতিথি ছিলেন জননেতা মাওলানা আব্দুল হাকিম। তিনি বক্তৃতায় আলেম সমাজের ওপর নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলার অবসান দাবি করেন।

 আলেম সমাজের প্রতি অবিচারের প্রতিবাদ

জিয়া মোর বাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় মাওলানা হাকিম বলেন, “একজন আলেমের ওপর যেভাবে নির্যাতন হয়েছে আমরা আর তা চাই না। একজন আলেম মারা গেছেন—তাঁর জানাজা করতে দেওয়া হয়নি। আমার ওপরও একাধিক মিথ্যা মামলা করা হয়েছিল।আমরা আর এমন নির্যাতন ও অন্যায় সহ্য করব না।” তিনি আরও বলেন, মুসলমানদের প্রতি অন্যায় অবিচার রোধে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

 স্থানীয়দের সমর্থন ও ঐক্যের আহ্বান

পথসভায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ বক্তৃতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, সত্যের ভিত্তিতে বিচারই সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারে।
পথসভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে জনতার উদ্দেশ্যে আলেমদের ন্যায়বিচারের পক্ষে স্লোগান দেন।

See also  শহীদ বাবার রক্তের চেয়েও কি টাকার মূল্য বেশি — প্রশ্ন ছাত্রদল নেতা জুনাইদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category