
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনী শহরের ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পরিচালিত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল আহাদ ভূঁঞা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী উপজেলা-র চরলক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আবদুল ভূঁঞা প্রকাশ ফারুক (৫৫) এবং শহরের বিজয় সিংহ এলাকার বাসিন্দা মৃত মো. ইসমাইলের ছেলে জাহাঙ্গীর আলম সুজন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং মাদক সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে দোষ স্বীকার করায় আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার করা হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।