1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে নামযজ্ঞ মহোৎসব - probahonewstv
June 13, 2026, 11:05 pm

সোনাগাজীতে নামযজ্ঞ মহোৎসব

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 114 Time View
শ্রী শ্রী গিরিধারী আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত

শ্রী শ্রী গিরিধারী আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি সার্বজনীন শ্রী শ্রী গিরিধারী আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন নামযজ্ঞ মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি আয়োজিত এ মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মেঝ ছেলে তাফসীর মোহাম্মদ আউয়াল। মন্দির কমিটির উপদেষ্টা তপন চন্দ্র নাথ এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ দীপক চন্দ্র নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, বিএনপি নেতা বিপু চৌধুরী, রাধা রমন ভৌমিকতুষার ভৌমিক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা কাওছার আলম মঞ্জু, সোহেল জমাদার, কামাল উদ্দিন, আশরাফুল আলম মারুফ এবং মন্দিরের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেব নাথ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ। নামযজ্ঞ মহোৎসবে ভক্তদের অংশগ্রহণে পুরো আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ধর্মীয় কীর্তন, ভজন ও প্রার্থনায়। আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেনী-৩ আসনের ধানের শীষ প্রার্থী তাফসীর মোহাম্মদ আউয়াল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া। তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নাইক্ষ্যংছড়ি বাইশারীতে কৃষক অপহরণ, উদ্ধারে পুলিশের অভিযান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category