1. thpshopbd@gmail.com : admin :
ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ২৭ কেজি গাঁজাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ - probahonewstv
June 14, 2026, 7:30 pm

ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ২৭ কেজি গাঁজাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 29, 2025
  • 180 Time View
ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ২৭ কেজি গাঁজাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ। বাজারমূল্য চার লাখ টাকার বেশি, থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; চার লাখ টাকার বেশি মূল্যের মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন—বিজিবি

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও চোরাচালানকৃত পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (চার বিজিবি) এর একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৭ কেজি ভারতীয় গাঁজার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ব্লাউজ ও বিস্কুট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে তাদের টহলদল অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্যের বাজারমূল্য প্রায় চার লাখ ৫৬ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অতি দ্রুত আরও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মাদারীপুরে ৬০৭ পিস ই য়া বা সহ দুই মা দ ক কারবারি গ্রে ফ তা র

Please Share This Post in Your Social Media

More News Of This Category