
মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও চোরাচালানকৃত পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (চার বিজিবি) এর একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৭ কেজি ভারতীয় গাঁজার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ব্লাউজ ও বিস্কুট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে তাদের টহলদল অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্যের বাজারমূল্য প্রায় চার লাখ ৫৬ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অতি দ্রুত আরও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”