1. thpshopbd@gmail.com : admin :
পোস্টাল ভোটে স্বচ্ছতার অঙ্গীকার - probahonewstv
April 27, 2026, 3:12 am

পোস্টাল ভোটে স্বচ্ছতার অঙ্গীকার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, February 10, 2026
  • 53 Time View
বান্দরবানে পোস্টাল ভোট প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোস্টাল ভোট গণনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বান্দরবান জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ কামরুল আলম।

বক্তব্য ও নির্দেশনা
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পুলিশ সুপার আরও দৃঢ়ভাবে উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

See also  পানবাজারে বিএনপি জনসভা

উপস্থিতি
প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category