1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে জোড়া খুনের ঘটনায় রিফাত বাহিনীর প্রধানসহ দুইজন গ্রেপ্তার - probahonewstv
November 5, 2026, 6:10 pm

নবীনগরে জোড়া খুনের ঘটনায় রিফাত বাহিনীর প্রধানসহ দুইজন গ্রেপ্তার

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, November 12, 2025
  • 271 Time View
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, “গ্রেপ্তার হওয়া রিফাত এজাহারভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।”

নবীনগরে শিপন-ইয়াছিন হত্যাকাণ্ডের মূল আসামি রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।

প্রভাহ নিউজ ২৪ | মো. রেজাউল হক রহমত, প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণিশাহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শিপন ও ইয়াছিন হত্যাকাণ্ডের মূল আসামি রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন— নবীনগরের থোল্লাকান্দি গ্রামের রিফাত (৩০) এবং রিমন (২৮)।
র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহযোগিতায় সোমবার (১০ নভেম্বর) ভোররাতে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আধিপত্যের দ্বন্দ্বেই প্রাণ গেল দুই যুবকের

র‌্যাব সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থোল্লাকান্দির রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১ নভেম্বর রাতে সেই বিরোধের জের ধরে রিফাত বাহিনীর সশস্ত্র হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং র‌্যাব–পুলিশের যৌথ নজরদারি চলতে থাকে।

অস্ত্র উদ্ধার ও পরবর্তী অভিযান

র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী সাংবাদিকদের জানান,

“গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো খাটের নিচে মাটির ভেতরে লুকিয়ে রাখা ছিল।” তিনি আরও বলেন, “জোড়া খুনের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের অবস্থান

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, “গ্রেপ্তার হওয়া রিফাত এজাহারভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।”

See also  বান্দরবানে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও এখনো জনমনে আতঙ্ক রয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category