1. thpshopbd@gmail.com : admin :
দাগনভূঞাঁয় মাটি দস্যু অভিযান - probahonewstv
June 13, 2026, 8:14 pm

দাগনভূঞাঁয় মাটি দস্যু অভিযান

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, February 22, 2026
  • 76 Time View
দাগনভূঞাঁয় মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযান

এস্কেভেটর জব্দ ও অকেজো, পালিয়ে গেল অভিযুক্তরা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

দাগনভূঞাঁ উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল আলম। রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি দস্যুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত জমিতে ফেলে রাখা একটি এস্কেভেটর জব্দ করে অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে ও দিনের নিরিবিলি সময়ে কৃষিজমি ও খালপাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল আলম বলেন, “অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, ধারাবাহিক নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে মাটি দস্যুদের দৌরাত্ম্য বন্ধ হবে এবং কৃষিজমি ও পরিবেশ রক্ষা পাবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মসজিদভিত্তিক শিক্ষকদের ৭ মাস বেতন বন্ধ—চট্টগ্রামে মানবিক সংকট তুলে ধরল কাউন্সিল সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category