1. thpshopbd@gmail.com : admin :
ডাসারে জমি বিরোধকে কেন্দ্র করে দোকান ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি - probahonewstv
August 3, 2026, 11:28 pm

ডাসারে জমি বিরোধকে কেন্দ্র করে দোকান ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 61 Time View

ডাসারে জমি বিরোধকে কেন্দ্র করে দোকান ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি


‎সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি



‎মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তোতা সরদার ও তার পরিবার।
‎শনিবার (১৩ জুন) দুপুরে ঘোসেরহাট বাজার দোকান মালিক সমিতির ব্যানারে পাথুরিয়ারপার বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পূর্ব খান্দুলী এলাকার তোতা সরদারের সঙ্গে একই এলাকার ইকবাল বেপারী ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
‎ভুক্তভোগী পক্ষের দাবি, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার চেয়ারম্যানের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল। তবে চেয়ারম্যান উপস্থিত না থাকায় সালিশের সময় পরিবর্তন করা হয়। এর পরপরই ইকবাল বেপারী ও তার সমর্থকরা সালিশ উপেক্ষা করে তোতা সরদারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
‎সংবাদ সম্মেলনে তোতা সরদার বলেন, “আমি একজন নিরীহ মানুষ। আমার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ও প্রতিপক্ষের জমির কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ করা হোক। আমার কাগজপত্র সঠিক না হলে আমি জমি ছেড়ে দেব। আমি সুষ্ঠু বিচার চাই।”
‎এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগের বিষয়ে ইকবাল বেপারীর বক্তব্য পাওয়া যায়নি।

See also  ফুলগাজীতে কালবৈশাখীর প্রভাবে টানা বৃষ্টি, বাড়ছে নদীর পানি

Please Share This Post in Your Social Media

More News Of This Category