1. thpshopbd@gmail.com : admin :
টুঙ্গিপাড়ায় বিএনপিতে সাংগঠনিক ধাক্কা, একযোগে পদত্যাগ করলেন ৬ নেতা - probahonewstv
November 25, 2026, 1:31 pm

টুঙ্গিপাড়ায় বিএনপিতে সাংগঠনিক ধাক্কা, একযোগে পদত্যাগ করলেন ৬ নেতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, November 25, 2026
  • 10 Time View
টুঙ্গিপাড়ায় বিএনপিতে সাংগঠনিক ধাক্কা, একযোগে পদত্যাগ করলেন ৬ নেতা

টুঙ্গিপাড়ায় বিএনপিতে সাংগঠনিক ধাক্কা, একযোগে পদত্যাগ করলেন ৬ নেতা

নিজস্ব প্রতিবেদক |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পাটগাতী ইউনিয়নের ছয় নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

পদত্যাগকারী নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ থেকেই তাঁরা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাঁরা।

একসঙ্গে ছয় নেতার পদত্যাগের ঘটনায় পাটগাতী ইউনিয়ন বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে অসন্তোষের বিষয়টি সামনে আসায় পদত্যাগের এ ঘটনা বিএনপির স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

See also  দুর্গম পাহাড়ে 100 পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category