
চিরিরবন্দরে মাদকসেবি আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে চিরিরবন্দর থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া মন্দিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবিকে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।