1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন এইচ এম শরিফুল ইসলাম - probahonewstv
September 20, 2026, 9:37 am

গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন এইচ এম শরিফুল ইসলাম

মোঃ বেলাল মিয়া গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 143 Time View
গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের ৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা।

৫১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে জুয়েল রানা–লিমন সরকার–শেখ বিপ্লব

মোঃ বেলাল মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এইচ এম শরিফুল ইসলাম। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানাছা এলাকার বাসিন্দা। এর আগে তিনি সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শরিফুল ইসলাম পীরগঞ্জের জামতলা মাদ্রাসা থেকে তার শিক্ষা জীবন সম্পন্ন করেছেন।

সংগঠন সূত্রে জানা যায়, এইচ এম শরিফুল ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ভূমিকা রেখে আসছেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লিমন সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ বিপ্লব। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এইচ এম শরিফুল ইসলাম বলেন, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে সংগঠনটি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, তাদের লক্ষ্য কেবল মিছিল-মিটিং নয়; বরং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, মেধাভিত্তিক ছাত্ররাজনীতি, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ রাষ্ট্রীয় নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কড়া অভিযান পরশুরামে বালু মাফিয়াদের পাল্টা ধাওয়া, জব্দ মোটর–ফাইভ মেশিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category