1. thpshopbd@gmail.com : admin :
খোর্দ্দ রসুলপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 5:32 am

খোর্দ্দ রসুলপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ বেলাল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Friday, January 23, 2026
  • 75 Time View
খোর্দ্দ রসুলপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে অনুষ্ঠিত হলো মাঠ দিবস।

আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ফলন দ্বিগুণ, আগ্রহ বাড়ছে কৃষকদের

মোঃ বেলাল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি

আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সচেতন করতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুরে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় খোর্দ্দ রসুলপুর ব্লকের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কলা, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি চাষের প্রদর্শনী প্লটের সাফল্য তুলে ধরতে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল ইসলাম, রিজিওনাল অফিসার, SAPP রেঞ্জ প্রকল্প, রংপুর অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ও সম্প্রসারণ অফিসার মোঃ শাহ আলম, সাদুল্লাপুর, গাইবান্ধা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শেখসাদী ও মোঃ তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম মন্ডল।

মাঠ দিবসে বক্তারা বলেন, সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই। বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়ায় কৃষকদের জন্য উন্নত মানের বীজ, সার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। প্রদর্শনী প্লটের কৃষক মোঃ আব্দুল করিম মন্ডল তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ফলে তার জমিতে আগের তুলনায় প্রায় ১০০ শতাংশ ফলন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে। অনুষ্ঠানে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। তারা সরেজমিনে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন পরামর্শমূলক লিফলেট বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ শেখানোই এই মাঠ দিবসের মূল লক্ষ্য। প্রদর্শনী দেখে আশপাশের এলাকার কৃষকরাও উন্নত জাতের ফসল চাষে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

See also  ধুনটে মাদক সেবনের দায়ে নারীসহ দুইজনের কারাদণ্ড

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category