1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফেনীতে মানববন্ধন ও বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত - probahonewstv
September 14, 2026, 2:55 am

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফেনীতে মানববন্ধন ও বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 176 Time View
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফেনীতে মানববন্ধন ও বর্ণাঢ্য আয়োজন। সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় শপথ প্রশাসন ও জনগণের।

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি দপ্তরগুলোর সম্মিলিত অংশগ্রহণ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ


আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর ২০২৫ ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সরকারি নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শুরুর আগে ফেনী শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা পুরো অনুষ্ঠানে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এরপর জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়।

আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক। তিনি বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন এবং তার বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ, সততা, নৈতিকতা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হলে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, সাধারণ জনগণ, গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে শৃঙ্খলাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মাদারীপুরে সংঘর্ষে নি-হ-ত ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category