1. thpshopbd@gmail.com : admin :
আগামী ২৪ ঘণ্টায় দেশে শীত বাড়ার আশঙ্কা, ঘন কুয়াশার পূর্বাভাস - probahonewstv
September 15, 2026, 3:56 am

আগামী ২৪ ঘণ্টায় দেশে শীত বাড়ার আশঙ্কা, ঘন কুয়াশার পূর্বাভাস

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Monday, December 29, 2025
  • 290 Time View
আগামী ২৪ ঘণ্টায় দেশে শীত বাড়ার আশঙ্কা, ঘন কুয়াশার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশে শীত বাড়ার আশঙ্কা, ঘন কুয়াশার পূর্বাভাস

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এতে ভোর ও সকালের দিকে যান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদরা শীতকালীন এই সময়ে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কুয়াশার মধ্যে চলাচলের সময় যানবাহনের চালকদের ধীরগতিতে চলার আহ্বান জানানো হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঢাকা-19 (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি প্রার্থীর জয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category