1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ঢাকা অঞ্চল পরিচালক মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া - probahonewstv
June 13, 2026, 7:53 pm

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ঢাকা অঞ্চল পরিচালক মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

মোঃ ইকবাল হাসান (ষ্টাফ রিপোর্টার ) ঢাকা ।
  • Update Time : Sunday, November 9, 2025
  • 151 Time View
মানবতার পথে নতুন অঙ্গীকার । আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও ঢাকা অঞ্চল পরিচালক মনোনীত হয়েছেন মানবিক সোহেল মিয়া।

বাংলাদেশে মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে মোঃ সোহেল মিয়াকে “আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা”র কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও ঢাকা অঞ্চল পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

মোঃ ইকবাল হাসান (ষ্টাফ রিপোর্টার ) ঢাকা ।

বাংলাদেশে মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোঃ সোহেল মিয়া–কে “আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা” (গভঃ লাইসেন্স নং–এস–১৯৩৪)–এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ, যিনি একই সঙ্গে বাংলাদেশ অপরাধ দমন সংস্থা ও বাংলাদেশ সম্মিলিত মফস্বল সাংবাদিক সংস্থা–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ বলেন,“মোঃ সোহেল মিয়া তাঁর সততা ও মানবিক অঙ্গীকারের কারণে এই পদে যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তাঁর মাধ্যমে মানবাধিকার রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

 মানবাধিকারের জন্য আজীবনের অঙ্গীকার : সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “মোঃ সোহেল মিয়া মানবতার সেবায় নিবেদিত একজন মানুষ। তাঁর সততা, দক্ষতা ও মানবাধিকারের প্রতি গভীর দায়বদ্ধতার জন্যই তাঁকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।”

মানবিক সোহেল মিয়ার কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতি : নতুন দায়িত্বপ্রাপ্ত মানবিক সোহেল মিয়া দায়িত্ব পালনের পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহর নিকট সাহায্য ও তাওফিক প্রার্থনা করেন
তিনি সংস্থার চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ–এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য।

এরপর তিনি বলেন— “মানবাধিকার রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি ঈমানি ও মানবিক অঙ্গীকার। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ন্যায়বিচার ও মানবিক সহায়তা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

 কেন্দ্রীয় পর্যায়ের অভিনন্দন :  মনোনয়ন ঘোষণার পর সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

See also  প্রধানমন্ত্রীর সঙ্গে শফিক রেহমান

ফেনী জেলা জোন থেকেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়— “আমরা মানবতাবাদী মোঃ সোহেল মিয়াকে আন্তরিক মোবারকবাদ জানাই। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার কার্যক্রম আরও শক্তিশালী হবে।”

এই পদায়নের মাধ্যমে তিনি এখন সমগ্র বাংলাদেশে সংস্থার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, আইনি সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তৎপর ভূমিকা রাখবেন।

 CEHRLA: ন্যায় ও মানবিকতার সেতুবন্ধন : “Center for The Enforcement of Human Rights and Legal Aid – Society (Govt. Lic. S-1934)” হলো একটি জাতীয়ভাবে অনুমোদিত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা জাতিসংঘের মানবাধিকার সনদের আলোকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে

  • নিপীড়িত মানুষের জন্য আইনি পরামর্শ ও সহায়তা,

  • নারী ও শিশু অধিকার রক্ষা,

  • অসহায়দের পুনর্বাসন,

  • এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা–এ কার্যকর ভূমিকা রাখছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থার কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যক্রম আরও দ্রুত, সুশৃঙ্খল ও প্রভাবশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category