1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ খোরশেদ আলম উন্নয়ন, সেবা ও সততার প্রতিশ্রুতি দিয়ে ভোট ও সহযোগিতা চেয়েছেন। - probahonewstv
November 5, 2026, 11:16 am

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ খোরশেদ আলম উন্নয়ন, সেবা ও সততার প্রতিশ্রুতি দিয়ে ভোট ও সহযোগিতা চেয়েছেন।

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026
  • 17 Time View

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক | প্রবাহ নিউজ টিভি

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মোঃ খোরশেদ আলম। এলাকার উন্নয়ন, সেবা ও সততাকে মূলনীতি হিসেবে সামনে রেখে ওয়ার্ডবাসীর কাছে ভোট ও সহযোগিতা চেয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত একটি পোস্টারে তিনি ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের উদ্দেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

পোস্টারে মোঃ খোরশেদ আলম উল্লেখ করেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা ও যুবসমাজের উন্নয়নে উদ্যোগ নেওয়া, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্নীতি, অনিয়ম ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণ ও উন্নত ৮ নম্বর ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেছেন এই প্রার্থী।

পোস্টারে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তাঁদের মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করছেন। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, তাঁর নির্বাচনী প্রচারণার মূল স্লোগান— “উন্নয়ন, সেবা ও সততাই আমার রাজনীতি।”

See also  আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন রোগীদের মাঝে ফুড বাস্কেট বিতরণ, চিকিৎসা সেবায় সহযোগিতার আশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category