1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কাঠ ব্যবসায়ী বাবুলকে গলা কে/টে হ/ত্যা, আটক ১ - probahonewstv
September 19, 2026, 4:00 am

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কাঠ ব্যবসায়ী বাবুলকে গলা কে/টে হ/ত্যা, আটক ১

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, September 19, 2026
  • 4 Time View
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কাঠ ব্যবসায়ী বাবুলকে গলা কে/টে হ/ত্যা, আটক ১

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কাঠ ব্যবসায়ী বাবুলকে গলা কে/টে হ/ত্যা, আটক ১

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জাফর আলম প্রকাশ বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকার কেয়াং মন্দিরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাফর আলম বাবুল ওই এলাকার ওসমানের ছেলে। তিনি কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বাবুল বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, কেয়াং মন্দিরের সামনে বাবুলের মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মংক্যচিং মারমা নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে ওই এলাকায় দেনাপাওনা সংক্রান্ত একটি সালিশ বৈঠক হয়েছিল। তবে ওই সালিশের সঙ্গে বাবুল হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয়ভাবে অনলাইন জুয়া নিয়ে বিরোধের কথাও আলোচনায় এসেছে। তবে এসব বিষয়কে এখনো হত্যাকাণ্ডের নিশ্চিত কারণ হিসেবে উল্লেখ করেনি পুলিশ। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

See also  চোলাইমদসহ যুবক আটক

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা, হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category