1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিজিবির বিশেষ অভিযান: ২ গরুসহ ২ জন আ/ট/ক, ১ জন পলাতক। - probahonewstv
June 24, 2026, 4:45 am

আলীকদমে বিজিবির বিশেষ অভিযান: ২ গরুসহ ২ জন আ/ট/ক, ১ জন পলাতক।

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 35 Time View

আলীকদমে বিজিবির বিশেষ অভিযান: ২ গরুসহ ২ জন আটক, ১ জন পলাতক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

অভিযান চলমান থাকবে
বান্দরবানের আলীকদম উপজেলায় ৫৭ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল অভিযান চালিয়ে ২টি গরুসহ ২ জন আসামিকে আটক করেছে। এসময় আরও ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ ০১ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে, জেসিও নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জালালীপাড়া এলাকায় আলীকদম-টু-পোয়ামুহুরী সীমান্ত সড়কে অভিযান পরিচালনা করে।

এসময় ৩ জন ব্যক্তি ২টি গরু নিয়ে আলীকদম বাজারের দিকে আসার পথে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গরুর বৈধ মালিকানার কোনো কাগজপত্র দেখাতে না পারায় ২ জনকে আটক করা হয় এবং ১ জন পালিয়ে যায়। একই সাথে একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু দুটি অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।

আটককৃতরা হলেন-মোঃ তারেক রহমান (১৮), পিতা: আবুল সামা, গ্রাম: করুকপাতা, থানা: আলীকদম, জেলা: বান্দরবান এবং মোঃ নাঈম (১৯), পিতা: জাফর হোসেন, গ্রাম: নয়াপাড়া, থানা: আলীকদম, জেলা: বান্দরবান। পলাতক আসামির নাম জমির উদ্দিন (৩০), পিতা: অজ্ঞাত, গ্রাম: নয়াপাড়া, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।

পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-০১ (তারিখ: ০১/০৫/২০২৬ খ্রিঃ), জিআর-৩১/২০২৬, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা রুজু করা হয়। আটককৃত আসামিদের সকাল ৭টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত গরু বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

See also  ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা — আহত এনসিপি নেতা মোজাম্মেল হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category