1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ৬০০ পরিবারে ঈদ সহায়তা - probahonewstv
May 3, 2026, 8:47 am

আলীকদমে ৬০০ পরিবারে ঈদ সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 47 Time View
আলীকদমে ৬০০ পরিবারে ঈদ সহায়তা

আলীকদমে মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবং মরহুম খুইল্যা মিয়া চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ইউনুস মিয়ার আয়োজনে-তার নিজ বাড়িতে, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং ঈদ উপহার হিসেবে কাপড় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত-ছয়শত পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন প্রয়োজনীয় কাপড় সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদকে ঘিরে এসব সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, মানবিক ও কল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category