1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমের মঞ্চপাড়ায় ধানের শীষের পক্ষে পথসভা - probahonewstv
April 26, 2026, 7:52 am

আলীকদমের মঞ্চপাড়ায় ধানের শীষের পক্ষে পথসভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 25, 2026
  • 105 Time View
আলীকদমের মঞ্চপাড়ায় ধানের শীষ প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত পথসভা।

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালামের

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে আলীকদম উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের মঞ্চপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম। বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বিএনপি সবসময় পাহাড়ি-বাঙালি নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে আসছে।

তিনি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য মং ক্যানু মার্মা, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমেদ, নুরুল ইসলাম মনু, মোঃ আবুল বশর, শেখ সরোয়ার জাহান, মোস্তফা কামাল, আব্দু শুক্কুর, মোহাম্মদ আবুল হাসেমসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রেহানা আক্তার, কহিনুর আক্তার ও পারভিন আক্তার। উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পথসভায় অংশ নেন। নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিকভাবে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণ পরিবেশে পথসভাটি শেষ হয়।

See also  সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: আলীকদমে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category