1. thpshopbd@gmail.com : admin :
জমকালো আয়োজনে ‘সময়ের অনুসন্ধান ফেনী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - probahonewstv
April 30, 2026, 8:06 am

জমকালো আয়োজনে ‘সময়ের অনুসন্ধান ফেনী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 20, 2025
  • 446 Time View
ফেনীতে অনলাইন পোর্টালের জমকালো বর্ষপূর্তি নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জমকালো আয়োজনে ‘সময়ের অনুসন্ধান ফেনী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল সময়ের অনুসন্ধান ফেনী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আব্দুর রহিম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ফুলগাজী প্রতিনিধি ওমর ফারুক রাজু এবং আলোকিত ডোনার ক্লাব ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হাসান আরিফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • অনুসন্ধান ২৪ ফুলগাজী প্রতিনিধি মেহেরাজ নিশান

  • সরজমিন বার্তার জেলা প্রতিনিধি কাজী আজিমুল হাসান

  • ফেনীর প্রান্তর ফুলগাজী উপজেলা প্রতিনিধি আদার পাটোয়ারী

  • সময়ের অনুসন্ধান ফেনীর সম্পাদক ও প্রকাশক

  • সময়ের অনুসন্ধান ফেনীর পরিচালক

অতিথিরা তাঁদের বক্তব্যে সময়ের অনুসন্ধান ফেনী’র পথচলার প্রশংসা করেন। তারা বলেন, এ অনলাইন পোর্টালটি স্বল্প সময়ে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও যেন নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত থাকে— সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

See also  দেশনেত্রী বেগম খালেদা জিয়া: এক সংগ্রামমুখর, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান (১৯৪৫–২০২৫)

Please Share This Post in Your Social Media

More News Of This Category