1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ার কবিরপুরে তোহা গার্মেন্টসের তুলা বহনকারী ট্রাকে আগুন - probahonewstv
April 26, 2026, 7:52 am

আশুলিয়ার কবিরপুরে তোহা গার্মেন্টসের তুলা বহনকারী ট্রাকে আগুন

মোঃ এনামুল হক (এনাম খান), স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, January 11, 2026
  • 106 Time View
আশুলিয়ার কবিরপুরে তোহা গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা তোলা বহনকারী একটি ট্রাকে ভোররাতে আগুন লাগে।

ভোররাতে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড, দুই ইউনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

মোঃ এনামুল হক (এনাম খান), স্টাফ রিপোর্টার

ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় অবস্থিত তোহা গার্মেন্টসের তোলা বহনকারী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, তোলা বহনকারী ট্রাকটি ভোর আনুমানিক ৫টার দিকে কারখানায় প্রবেশের অপেক্ষায় ফ্যাক্টরির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ করে ট্রাকের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিক ও দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category