
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ,বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় পাহাড়ি বন্যপ্রাণী ভাল্লুকের আক্রমণে পাহাড়ি ম্রো সম্প্রদায়ের খাই ড্রং মুরং (৫২) গুরুতর আহত হন। ঘটনা ঘটে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ডাংলি পাড়া এলাকার ৫নং ওয়ার্ডে। জুম কাটার উদ্দেশ্যে পাহাড়ি পথে যাওয়ার সময় খাই ড্রং মুরং ভাল্লুকের আক্রমণের শিকার হন এবং মুখের ডান পাশে, ডান চোখ ও বুকের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পথেই পড়ে যান।
স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে দেখে বিকেল ৩টায় আলীকদম সেনা জোনের আওতাধীন বলাইপাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে গুরুতর অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে রাত ৯টায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আলীকদম সেনা জোন আহত ব্যক্তির পরিবারের মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। স্থানীয় সম্প্রদায় এবং জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রশাসন ও সেনা জোনের কার্যক্রমের ফলে দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের জীবন ও নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা নিশ্চিত হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।